• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুুন্নবী (দঃ) পালিত,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫০ পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

আশাশুনি উপজোলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, হামদণ্ডনাত পরিবেশন, মহানবী হযরত মোহাম্মদ (দঃ) এঁর জীবনী নিয়ে আলোচনা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য নিম্নে দেওয়া হলো।
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ঃ প্রতিষ্ঠাতার ছেলে ও শিক্ষক প্রতিনিধি এস এম মাফিজুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যক্ষ মোহাম্মদ আলী, এনামুল হক, নিমাই চন্দ্র সানা, দীপঙ্কর কুমার সরকার, ভারপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক পবিত্র কুমার নন্দী, শিক্ষক প্রতিনিধি মানিক চন্দ্র মন্ডল সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওলানা হাফিজুল ইসলাম।
বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ঃ ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভায় মহানবী (দঃ) এর জীবনী নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সুপার মাওঃ আবু আলা মওদুদী। হাফেজ মাওঃ রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা রাখেন, মাওঃ রহমত উল্লাহ, মাওঃ আঃ ওহাব, মাওঃ আঃ সালাম, মাওঃ কুতুব উদ্দীন, মাস্টার ইব্রাহিম খলিল। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আনারুল ইসলাম।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠান করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সিনিঃ শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, শিক্ষক আয়ুব আলী, সেলিনা আক্তার ও শিক্ষার্থী রাকিব নূর প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আমান উল্লাহ আমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ