• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৮ পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট প্রতিনিধি।।

আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।
জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্রার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ