• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফরচুন সুজে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেছেন ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা। সোমবার দুপুরে বরিশাল বিসিকের ফরচুন কারখানার অভ্যন্তরে সহস্রাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ১৬ তারিখ হয়ে গেলেও ফরচুন কর্তৃপক্ষ টাকা পরিশোধ করেনি। এজন্য শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেছেন। ফরচুন কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।

আন্দোলনরত শ্রমিক শেফালী আক্তার বলেন, আগেও মিজানুর রহমান (ফরচুনের চেয়ারম্যান) বেতন নিয়ে ঝামেলা করেছেন। তাকে বিশ্বাস নেই। আরেক শ্রমিক ইউসুফ হোসেন বলেন, বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য শ্রমিকরা আন্দোলন করেছি। শেষে কারখানার বড় অফিসার পাঠিয়ে বেতন পরিশোধের কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ