• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন ফাওজুল কবির খান,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৯ পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ( রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান  বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে  জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার উপদেষ্টা মুহাম্মদ  ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা চান।
আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে  অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদান করায় ফাওজুল কবির খানকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফাওজুল কবির এ সময় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান লক্ষ্য।
রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে বিভাগের সাথে আলোচনা করে বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক(এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। এই এমওইউ  স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা দেয়া সম্ভব হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
এ সময়ে  রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ