• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ‘অন আ্যারাইভাল’ ভিসায় সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ): দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো জোরদার করার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা অন আ্যারাইভাল’ সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়েছে ঢাকা।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো আজ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে  এ  দাবি জানানো হয়েছে বলে  এক সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।
উভয়েই বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এর মতো স্থগিত থাকা  চুক্তিগুলো শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উভয়েই পারস্পরিক সুবিধার ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ প্রশস্ত করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ