• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাঙ্গামাটি, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ): কাঁচামাল সংকটের কারনে প্রায় ২ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) গতরাতে কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু হয়েছে। সকল সংকট কাটিয়ে বুধবার রাত থেকে কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন কাজ পুনরায় শুরু করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম বাসসকে জানান, কাঁচামাল সংকটের কারনে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কেপিএম কাগজ  উৎপাদন কাজ বন্ধ ছিল। সব সংকট কাটিয়ে আমরা গতকাল বুধবার রাত সাড়ে ৮ টা হতে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি । এ বিষয়ে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ( সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক  মুঠোফোনে বাসসকে জানান , বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচরী সবার পক্ষ হতে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
কেপিএম পুনরায় চালু হওয়ায় কারখানার সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কাপ্তাই কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্বেও কেপিএমের উৎপাদিত কাগজ গুণগত মানের দিক দিয়ে এখনো দেশ সেরা কাগজ শিল্প কারখানা হিসেবে সর্বত্র পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ