• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মুখোশধারী মানুষদের’ নিয়ে মুখ খুললেন কৌশানি,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বহুরূপী’ সিনেমা নিয়ে এবার পূজায় হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এই ছবির টিজার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটিতে ‘ঝিমলি’ রূপে দেখা যাবে কৌশানীকে। নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি। তাদের জুটিতে রোম্যান্টিক গান ‘শিমূল-পলাশ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। গত বৃহস্পতিবার ছবির দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’-এর মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খোলেন। কৌশানী তার আশপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কিনা, প্রশ্ন করেন সাংবাদিকরা। নায়িকার উত্তর, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’ কৌশানী বলেন,‘এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম। ‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের ইভেন্টেও নিজের প্রকৃতি ও তার জন্য কাজে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-এর পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাঁচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় সেইসব কাজ ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল ‘আবার প্রলয়’-তে আমাকে অন্যরকম ভাবে দেখে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে। ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর আসে ‘বহুরূপী’-এর অফার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ