• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পাচ্ছে অর্থসহ বিভিন্ন উপকরণ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে জীবিকায়নের জন্য ছয় হাজার টাকা, ঘরবাড়ি সংস্কারের জন্য ৩৬ হাজার টাকা, সাত আইটেমের হাইজিন কিট্স, সোলার সিস্টেম রিচার্জবল লাইট ও রাজমিস্ত্রি কিংবা কাঠমিস্ত্রির খরচও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যেক পরিবারকে একটি করে ২০ লিটার সাইজের প্লাস্টিক বালতি, সাবান ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিক মগ, ওরস্যালাইন ও জেরিকেন দেওয়া হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে এ সহায়তা দিচ্ছেন। রেমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ‘জরুরি মানবিক সাড়াদান’ প্রকল্প পরিচিতি ও অবহিতকরন সভায় এসব জানানো হয়েছে। কলাপাড়ায় লতাচাপলী ও মহিপুর ইউনিয়নে রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথি ছিলেন ইউএনও রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, গবেষক স্মাগরিকা স্মৃতি, কলাপাড়া প্রেক্লাবের আহŸায়ক হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, মি. স¤্রাট সেরাও প্রমুখ। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন শাহরিয়ার হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ