• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রথম বারের মতো সাগরকন্যা কুয়াাকাটায় জামায়াতের কর্মী সম্মেলন,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নাহিদুল হক  কলাপাড়ার কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে প্রথম বারের মত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার  ২৫ সেপ্টেম্বর  বিকাল ৩ টায় জামায়াতের কুয়াকাটা শাখার,  উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইউথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করাসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার কুয়াকাটা জোনের জামায়াতের পক্ষ থেকে কুয়াকাটার আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।
এবিষয় আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। তাই আমরা এই প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ