• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

গয়েশ্বর-রিজভীসহ ১০২ জনকে মামলা থেকে অব্যাহতি,,,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪(): বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর শাহবাগ থানার করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির ১০২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়ার আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য্য ছিল। এদিন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আইনজীবীরা আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোন উপাদান না থাকায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, এডভোকটে শিমুল বিশ্বাস, এডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু ও ইসহাক আলী সরকার।
আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত বরেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বকশি বাজারের বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ  টাস্ট ও জিয়া চ্যারিটেবল টাস্ট দুর্নীতি মামলায় হাজিরার দিন ধার্য ছিল। এদিন আসামিরা হাইকোর্টের মাজার গেইটের সামনের রাস্তার উপর চারদিকে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এসময় আসামিদের পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এছাড়া সরকারি কাজে বাধা ও বিভিন্ন গাড়ির গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৮ জানুয়ারি ডিবি পুলিশের এসআই আব্দুল করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, শিমুল বিশ্বাস, এডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকারসহ ১০২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ