• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলবেন সাকিব,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ইনজুরি বা দলে সুযোগ পাওয়া নিয়ে কোন সমস্যা না থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা। গণঅভ্যূত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। সরকার পতনের সময় দেশের বাইরে ছিলেন তিনি। এরপর আর দেশে ফিরেননি সাকিব। পাকিস্তানের পর এখন ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলছেন সাকিব। ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে খেলতে চাইলে দেশে ফিরতে হবে সাকিবকে। গত সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফীস বলেছেন, ‘আমি মনে করি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা সাকিব সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা রয়েছে যে দায়ের করা মামলায় কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি সাকিবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তীকালীণ সরকার। ইনজুরি সমস্যা বা দলে সুযোগ পাওয়া নিয়ে কোন সমস্যা না থাকলে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশের হয়ে সাকিবের না খেলার কোন কারণ আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত দেখছি না।’ তবে আঙুলের ইনজুরির কারনে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের ২৮০ রানে হারা ম্যাচে ব্যাট-বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে বাংলাদেশ ও ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ