• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নাঙ্গলকোটে শ্রেণী কক্ষে শিক্ষকের উপর হামলা,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে স্কুল পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলম নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতিকারীরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণী কক্ষে প্রবেশ করে ইংরেজি শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করে। এছাড়াও অভিযুক্তরা ওই স্কুল প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে ও পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। পরে নাঙ্গলকোট থানা থেকে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে এবং স্থানীয়রা আহত শিক্ষক দিদারুল আলমকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে স্কুল প্রধান শিক্ষক বেলাল হোসেন ও আহত শিক্ষক দিদারুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলমের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করে। প্রথমে শ্রেণী কার্যক্রম চলাকালে দশম শ্রেণীর কক্ষে গিয়ে ইংরেজি শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করে। পরবর্তীতে অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক বেলাল হোসেনকে অপসারণের দাবিতে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে বিষয়টি অবহিত হয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ফোর্স গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে নিয়ে আসে।
এব্যাপারে নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে একটি মিটিং ডাকতে বলেছি এবং আগামী এক সপ্তাহ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য বলেছি। প্রধান শিক্ষকে এক সপ্তাহের জন্য ছুটি প্রদান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ