• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র, ইইউসহ আবর দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ) : হিজবুল্লাহর উপর ইসরাইলি হামলার হুমকির পরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়ায়  মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ ক’টি আরব রাষ্ট্র বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল তার হামলা শুরু করার পর থেকে কয়েক শত নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার আরও ৭২ জন নিহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে একটি কূটনৈতিক মীমাংসার সময় এসেছে।’
‘এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না। আমরা একটি কূটনৈতিক নিষ্পত্তির উপসংহারে পৌঁছতে কূটনীতির সুযোগ প্রদানের জন্য লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাই।’
বুধবার জাতিসংঘে ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেন, প্যারিস ও ওয়াশিংটন ‘আলোচনা এবং আরও টেকসই যুদ্ধবিরতির অনুমতি দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করছে।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ।
ইসরাইল লেবাননের কূটনীতিক ইস্যুকে স্বাগত জানালেও হিজবুল্লাহকে হেয় করার লক্ষ্যে এগিয়ে যাওয়ায় অটল থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ