• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আজও বন্ধ রয়েছে ৯টি কারখানা। এ ছাড়া ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকটি পোশাক কারখানা বকেয়া বেতন দিতে না পারায় বন্ধ রেখেছে। আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বকেয়া বেতনের জন্য কর্মবিরতি পালন করছে। ১৭টি পোশাক কারখানার মধ্যে ৯টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং ৮টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা দাবি মেনে নিয়েছেন। এতে বিজিএমইএ সিদ্ধান্ত মোতাবেক অনেক পোশাক কারখানায় উৎপাদন শুরু করেছে। তবে ডিইপিজেডের ভেতরে চারটি পোশাক কারখানা ও জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা উৎপাদনে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনসহ কিছু কারখানায় দাবি নিয়ে সমস্যার সমাধান হয়নি। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ