• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পটুয়াখালীর কলাপাড়ায় বরফ আনতে গিয়ে প্রতি পক্ষের হামলায় চার জন গুরুত্বর জখম,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (0, 0); aec_lux: 20.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 44;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় বরফ আনতে গিয়ে প্রতি পক্ষের হামলায় চার জন গুরুত্বর জখম হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ধুলাসর ইউনিয়নের আশাখালী বাজারে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় মোশারফ ভুইয়া,ফারুক ভুইয়া,হাসান ভুইয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনীর হামলায় মো.নাজমুল বিশ্বাস, মো.বেল্লাল বিশ্বাস, সোহান বিশ্বাস ও রাকিব হাওলাদার আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহতের ভাই ফারুক বিশ্বাস জানান, তার মাছ ধরা ট্রলারে আহতরা কাজ করে। সাগর থেকে মাছ ধরে ঘাটে এসে বরফের জন্য আশাখালী বাজারের মাটির পরশ আইস প্লান্টে যায় তার লোকজন। সেখানে বরফের সিরিয়াল নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে মোশারফ ভুইয়া,ফারুক ভুইয়া,হাসান ভুইয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এতে মো.নাজমুল বিশ্বাস, মো.বেল্লাল বিশ্বাস, সোহান বিশ্বাস ও রাকিব হাওলাদার আহত হয়। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত মোশারফ ভুইয়া বলেন, আমার ভাই ফারুক ভুইয়া বরফ আনতে গেলে তাকে আগে মারধর করা হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে দুই গ্রæপে মারামারি হয়েছে। আমি পরে গিয়ে ঘটনাটি শুনেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনা স্থানে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ