• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কালিগঞ্জে দশ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন : সাতক্ষীরার কালিগঞ্জে দশ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। শনিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘ আয়োজিত এ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই বৃক্ষপ্রেমিসহ সর্বস্তরের মানুষের জন্য মেলা উন্মুক্ত করা হয়।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী, চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাত ৮ টায় বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির একাংশের সদস্য সচিব আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা নিয়ে ১৬ টি প্রসিদ্ধ নার্সারি অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ