• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান সৌদি আরবের,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ (): সৌদি আরব সোমবার লেবাননে সংঘাতময় পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দেশটির ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা’কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লেবানন প্রজাতন্ত্রে বর্তমানে যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে তা গভীর উদ্বেগের সাথে অনুসরণ করছে।’
রিয়াদ থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, রোববার সারা দেশে লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। রিয়াদ লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় আরো জানিয়েছে, ‘দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ এবং এই অঞ্চলের জনগণকে যুদ্ধের করুণ পরিণতি থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছে।’
ইসরাইল লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশকিছু দিন ধরে মারাত্মক হামলা চালিয়ে আসছে।
গত শুক্রবারের হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের নেতা হাসান নাসরাল্লাহ এবং আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতাকে হত্যা করেছে।
মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলকে তা থেকে বিরত রাখার জন্য আন্তর্জাতিকভাবে আহ্বান জোরালো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ