• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কলাপাড়ায় রাতের আধারে জমি দখল করে মাছের খামার করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩১ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 129.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 47;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় রাতের আধারে জমি দখল করে মাছের খামার করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাকামাইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গত আওয়ামীলীগের আমলে মো.নাজেম আলী মীর, ফোরকান ফকির, মো. বেল্লাল মীরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে মো.নাসির হাওলাদারের ক্রয়কৃত জমি দখল করে নিয়েছে এমনই অভিযোগ দায়ের করেন স্থানীয় ইউনিয়ন পরিষদে।
ভুক্তভোগী নাসির হাওলাদার বলেন, রাতের আধারে বাড়িতে আমাকে আটকে রেখে আমার জমিতে বেকু মেশিন দিয়ে মাটি কেটে মাছের ঘের তৈরি করেছে। এমনকি জমি দখলে নেয়ার জন্য আমার দোকান ঘরে আগুন দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে তারা। কোনরকম ভাবে আমি আল্লাহর ইচ্ছায় বেচে যাই। আমার মেয়েটিকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে। একাধিক মামলা হামলা করে হয়রানি করেছে। তাদের ভয়ে সাধারন মানুষ কেহ মুখ খুলছেনা। আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিগত বছর গুলোতে বিভিন্ন ভাবে নির্যাতন করার অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সময় কলাপাড়া ভুমি অফিসে থেকে বিভিন্ন ধরনের জাল জালিয়াতির কাগজ তৈরি করেন তারা।
অভিযুক্ত মো.বেলাল মীর জানান, আমরা কারো জায়গা দখল করিনাই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হযেছে তা সম্পূর্ন মিথ্যা।
চাকামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান ফকির বলেন, তারা আইন কানুন মানেনা। ইউনিয়ন পরিষদরে পক্ষ থেকে তাদের নোটিশ করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ