• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফের ঘরোয়া গল্পে আসছে ঊষশী,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী ঊষশী আবারও ঘরোয়া গল্পেই ধরা দিতে চলেছেন। তার বিপরীতে আনকোরা হিরো। তবে ঊষশী কবে থেকে শুটিং শুরু করছেন তা জানালেন আনন্দবাজার অনলাইনের মাধ্যমে। ঊষশী বলেন, তার কাছে কোনো মাধ্যম ছোট নয়। বিশেষ করে ছোটপর্দা তো নয়ই। যখন তিনি একের পর এক সিরিজ করেছেন, তখনই এ কথা বলেছিলেন এ অভিনেত্রী। ঊষশী ছোটপর্দায় শেষ দেখা গেছে ধারাবাহিক ‘কাদম্বিনী’তে। সেই সময় তিনি একাধিক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন- ছোটপর্দা তাকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে এবং প্রতিষ্ঠা দিয়েছে। তাই ভালো গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন। ছোটপর্দার ‘বকুল’ সে কথা ভোলেননি। জানা গেছে, নিজের কথা সত্যি প্রমাণ করতে তিনি চার বছর পর আবারও ফিরছেন ছোটপর্দায়। এবার রাজ চক্রবর্তীর হাত ধরে নতুন শুরু। ‘গোধূলি আলাপ’-এর পর স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী। টেলিপাড়া বলছে-ঘরোয়া গল্পের নায়িকা ঊষশী। তার বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতের হাতেখড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’ -এ। এরপর তাকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘মাধবীলতা’য়। সব ঠিক থাকলে পূজার আগে নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারেন রাজ। যদিও এ নির্মাতা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। ঊষশী যতটা জনপ্রিয় সুস্মিত সেই তুলনায় এখনো আনকোরা হিরো। নায়ক হিসাবে তাকে মেনে নিলেন নায়িকা? নায়িকা অধরা। এ ক্ষেত্রেও তার পুরনো সাক্ষাৎকার প্রাসঙ্গিক। ২০২৩-এ পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ছোটলোক’ সিরিজে অভিনয়ের সময় ঊষশী বলেছিলেন-আমার বেড়ে ওঠার পরিবেশটাই আলাদা। বাবাও বিনোদন দুনিয়ার মানুষ। তাই ছোট থেকে মা-বাবা শিখিয়েছেন- প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেই সময় নতুন বলে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিলে যে টুকু পরিচিতি পেয়েছি, সে টুকু কি পেতাম? তাই ঊষশী স্বচ্ছন্দে নতুন নায়কের বিপরীতে অভিনয়ে রাজি হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ