• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০১ পঠিত
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Oplus_0

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এরমধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পাঁচঁভূলট এলাকার একটি মাঠের তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)। বিজিবি জানায়, তারা গোপন সংবাদে জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাঁচঁভূলট সীমান্তের একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকার গোপনে অবস্থান নেয়। এ সময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ