• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইসরায়েলি হামলা: লেবাননে দুই হাজার নিহত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

গত কয়েক সপ্তাহ ধরে লেবাননে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ লেবানিজ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫১ জন। এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় ২ হাজার বেশি বেশি লেবানিজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর। গাজা থেকে সেইদিন ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তা-ব চালায় হামাসের যোদ্ধারা। সেইদিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত লাখের বেশি।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির ওপর পাল্টা আক্রমণ চালাত ইসরায়েলও।

বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণে দুই শিশুসহ ১২ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ওয়াকিটকিসহ যোগাযোগের নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণে নিহত হয় ২০ জন এবং আহত ৪৫০ জনের বেশি। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

এরপর ইসরায়েলি বাহিনী গত ১ অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে। হামলায় ব্যাপক হতাহতের পাশাপাশি ১২ লাখের বেশি লেবানিজ ঘরছাড়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ