• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

শেখ ফারুক হোসেন : কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

কৃষকদল কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আয়োজনে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সাত্তার ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধন করেন।

জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলায় শেখ ইকবাল আলম বাবলুর পরিচালনায় কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ও কুকরালি স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি টান টান উত্তেজনায় গোলশুন্যে ভাবে নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকারেরদ ৩-১ গোলে কুকরালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শামীম কবির সুমন, কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কালিগঞ্জ উপজেলার যুব দলের যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আনোরুল কবির হালু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি একাংশের আহ্বায়ক আব্দুল আজিজ গাইন, সমাজ সেবক কে,এম রওশান আলী, ইউনিয়ন বিএনপির একাংশের সদস্য সচিব মহিউদ্দিন মোড়ল,যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, রেজাউল করিম খান, আবুল কালাম গাজী, নুরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ