• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরিষাবাড়ীতে ভ্যান চালককে পিটিয়ে আহত,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে টাকা হাওলাত  দিতে অস্বীকার করায় ভ্যান চালক দুলাভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই শ্যালকের বিরুদ্ধে।

শনিবার সন্ধায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ভ্যান চালক খোকন মিয়া (৩৫) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর এলাকার ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খোকন মিয়া গত পাঁচদিন আগে তার ভ্যান গাড়ীটি ২৬ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ টাকা থেকে ১০ হাজার টাকা হাওলাত দিতে বলে স্ত্রী শাপলা বেগম তার ভাই শাকিল মিয়াকে। খোকন মিয়া টাকা হাওলাত দিতে অস্বীকার জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধে। রাগে-অভিমানে
স্ত্রী শাপলা বেগম বাবার বাড়ীতে চলে যায়। স্ত্রীকে ফিরে আনতে শ্বশুর বাড়ীতে গেলে সেখানেও দু-জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এরপর কৌশলে খোকন মিয়ে বাড়ীতে চলে যায়।  এরপর সন্ধায় বাড়ীর পাশে প্রবাদ খাঁর মোড়ে চায়ের দোকানে যাওয়ার সময় শ্যালক শাকিল ও ইয়ামিন বাঁধা দেয়। এতে কথা-কাটাকাটি বাঁধে। একপর্যায়ে তারা দুইজন খোকন মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার পকেটে থাকা ভ্যান বিক্রির ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই খোকন মিয়া বাদী হয়ে শ্যালক শাকিল মিয়া,ইয়ামিন ও স্ত্রী শাপলা বেগমকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চাঁন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ