• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১১ আহত ১৭,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪  : লেবাননের বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যায়  ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
বৈরুত থেকে সিনহুয়া লেবাননের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাউন্ট লেবানন গভর্নরেটের আলে জেলার কাইফুন গ্রামে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়।
দক্ষিণ লেবাননের পূর্বে মারজেয়ুন শহরের উত্তর প্রবেশপথে আরেকটি ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র বলেছে, একটি ইসরাইলি বিমান হামলায় আজ রোববার বিকেলে সীমান্ত এলাকার কেন্দ্রীয় সেক্টরের ইয়ারুন গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করতে এবং লেবাননের সীমান্ত বরাবর দেশের উত্তরাঞ্চলে ইসরাইলিদের প্রত্যাবর্তনের সুবিধার্থে লেবাননের ভূখ-ে ব্যাপক অভিযান চালাচ্ছে।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে গুলি বিনিময় করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ