• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৪ ) : পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। বেইজিংয়ের দূতাবাস সোমবার এই খবর জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
এএফপি’র এক সাংবাদিক রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পাকিস্তানের দক্ষিণ মেগাসিটি করাচিতে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
করাচি থেকে এএফপি জানায়।
দক্ষিণ সিন্ধু প্রদেশের আঞ্চলিক সরকার এক্সে এক পোস্টে বলেছে, বিমানবন্দরের মহাসড়কে একটি ‘ট্যাঙ্কার’ বিস্ফোরিত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে দাবি করে বলেছে, তারা করাচির বিমানবন্দর থেকে আসা ‘চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ-স্তরের কনভয়কে টার্গেট করে এই হামলা চালিয়েছে।’
পাকিস্তানে বেইজিং দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, চীনের অর্থায়নে পরিচালিত পোর্ট কাসিম বিদ্যুৎ প্রকল্পের কর্মীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হলে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
দূতাবাস জানিয়েছে, হামলায় একজন চীনা এবং বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।
দূতাবাস স্থনীয় কর্তৃপক্ষকে ‘হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং খুনিদের কঠোর শাস্তি এবং একই সাথে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ