• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

সংখ্যালঘুদের শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করবে সরকার : মাহফুজ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৪ () : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, দেশে-বিদেশের কোনো ষড়যন্ত্রকারী এ নিয়ে ঝামেলা সৃষ্টির জায়গা পাবে না। এটাই আমাদের অঙ্গীকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণে আপনাদের সহযোগিতা কামনা করছি।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আলম বলেন, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা ও বৌদ্ধদের কঠিন চীবরদান এবং অন্যান্য উৎসব সুষ্ঠুভাবে, নিরাপদে ও আনন্দের সঙ্গে উদযাপনে সরকারের সঙ্গে সংলাপে যোগদানকারী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলোর সদস্য, ছাত্র এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলের সদস্যরা মাঠে সতর্ক থাকবেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গত দুই মাস ধরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং কীভাবে তাদের দাবিগুলো পূরণ করা যায় তা আলোচনা করেছেন। কেননা ক্ষমতাচ্যুত সরকার গত ১৫ বছরে তাদের যৌক্তিক দাবি পূরণের কোনো উদ্যোগ নেয়নি।
বিশেষ সহকারী বলেন, অন্তর্র্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তাদের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। তাদের যৌক্তিক দাবি পূরণে সরকার ইতিবাচক বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার স্বার্থান্বেষী মহলের নির্বিচারে হামলার সম্মুখীন সংখ্যালঘুদের সাহায্য করবে ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ