• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাতে কৃষকের ধানের চারা নষ্ট করল প্রতিপক্ষ,,,,দৈনিক ক্রাইম বাংলা

মোঃসাগর তালুকদার / ৪৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মোঃসাগর তালুকদার তালতলী বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের

আ.রশিদ খন্দকার নামে এক কৃষকের ৮০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (০৮ অক্টোবর)রাতে এ ঘটনা ঘটে। আ.রশিদ খন্দকার উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের মৃত মোসলেম আলী খন্দকারের ছেলে।

জানা গেছে, কৃষক দীর্ঘদিন ধরে নিজের ভোগদখলে থাকা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত দুইমাস আগে বোরো ধানের চারা রোপণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে সংবাদ পান তার জমির থোর হওয়া ফসল মেশিন দিয়ে বিনষ্ট করেছে মিজানুর রহমান খলিফা,মারুফ রহমান,আরিফ রহমান গোলাম সরোয়ার গং। তাদের সাথে প্রতিপক্ষ লোকজনের সঙ্গে মামালা    চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আ.রশিদ খন্দকার বলেন,অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। রাতে জমিতে ট্রিলার মেশিন দিয়ে  জমির সব চারা নষ্ট করে ফেলেছে তারা আর কয়েকদিন পরেই ফসল তুলতে পারতাম । এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো তার কোনো উপায় নেই।

আ.রশিদ খন্দকারের ছেলে সোহাগ খন্দকার বলেন  ‘আমার বাবা অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছেন। ওরা রাতের আঁধারে সব ধানের চারা নষ্ট করেছে আমি এর সঠিক বিচার চাই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.কালাম খান বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ