• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কথা কম বলার কারণ জানালেন মেহজাবীন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮৯ পঠিত
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। এ অভিনেত্রী ঘুরতেও বেশ পছন্দ করেন। সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে র্দীঘ এক ক্যাপশন লিখেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি একজন ভালো শ্রোতা হয়ে জন্মেছি। প্রতিদিন যাদের সঙ্গে দেখা করি তাদের প্রত্যেকের কথা শুনি। মাঝে মাঝে, যখন দু’জন অপরিচিত লোক কথা বলেন, আমি আগ্রহ নিয়ে তাদের কথাও শোনার চেষ্টা করি। প্রতিটি ব্যক্তি কতটা আলাদা কথা বলেন তা শিখতে উপভোগ করি। আমার কাছে কথা শোনা, কথা বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অভিনেত্রী আরও বলেন, কথা বললে কিছু শেখা যায় না, তবে শুনলে শেখা যায়, তাই আমি কম কথা বলি। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহাদ নামে একজন লিখেছেন, সত্যিই অসাধারণ একটি পোস্ট অনেক সুন্দর হয়েছে। মুমু নামে আরেকজনের ভাষ্য, আপু আপনি ঠিক বলেছেন, আমিও আপনার মতো একজন ভালো শ্রোতা। আপনার এ লেখা আমার জন্য অনেক কার্যকর। দেলোয়ার লিখেছেন, অত্যন্ত সুন্দর একটি পোস্ট দিয়েছেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ