• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

পতিত ফ্যাসিবাদ ফেসবুকে প্রচুর গুজব রটাচ্ছে : নাহিদ ইসলাম,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রংপুর, ১২ অক্টোবর, ২০২৪ ( : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পরাজিত পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে উল্লেখ করে বলেছেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে, আমাদের আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন, আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। বৈষম্য-বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করব।

উপদেষ্টা নাহিদ বলেন, রংপুর বারবারই অবহেলিত ছিল। এখানে কম বাজেট দেয়া হয়। রংপুরের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য করা হয়েছে, সেটি আমরা অবশ্যই দূর করব। রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অবহেলিত থাকবে না। তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তৃতা করবেন তিনি। এরপর বিকেলে ছাত্র সমন্বয়দের সাথে আলোচনা সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ