• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

বিশ্ব পরিস্থিতি নিয়ে চীন-রাশিয়া মতবিনিময়,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫  : রাশিয়া ও চীনের প্রতিরক্ষা কর্মকর্তারা তাদের বৈশ্বিক প্রক্রিয়া মূল্যায়নে একত্রিত হয়েছেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কী করা দরকার সে সম্পর্কে তাদের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন।

বেইজিং থেকে তাস জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ গণপ্রজাতন্ত্রী চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ডেপুটি চেয়ারম্যান ঝাং ইউকশিয়া’র সাথে একটি বৈঠকের পর একথা বলেন।

বেলোসভ বলেছেন, গতকাল আমরা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে খুব অর্থপূর্ণ আলোচনা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে, আমাদের পরিস্থিতির একটি অভিন্ন মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি আছে এবং আমাদের একসাথে কী করতে হবে সে সম্পর্কেও আমাদের একটি অভিন্ন বোঝাপড়া আছে। .

তিনি উল্লেখ করেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন প্রচেষ্টায় দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে।

শীর্ষ রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমাদের কাজ হল এটিকে জোরদার ও  বিকশিত করা।’

বেলোসভ জোর দিয়ে বলেন, ‘আজ ফলপ্রসূ কাজ হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, এ বছর রাশিয়া ও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উদযাপন করছে এবং আগামী বছর ৮০ তম বার্ষিকী  উদযাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ