• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের

বানারীপাড়ায় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের রহস্যজনক লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়া ::

বরিশালের বানারীপাড়ার বড় তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় থানা পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আউয়ারের বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিলের পাশে স্থানীয়রা খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উত্তোলন করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা ইয়াসিনের লাশ নিশ্চিত করে। ১৭ তারিখ থেকে আউয়ার দারুলউলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে ইয়াসিন মাদ্রাসায় আসার আগে ঢাকায় বসবাস করায় সাতার না জানার কারণে গোসল করতে গিয়ে হয়তো ডুবে মারা যেতে পারে। ইয়াসিনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ইয়াসিন কোরআন শরীফের ২৪ পারা হেফজ সম্পন্ন করেছে। বাবা সিরাজুল ইসলাম ও মাতা শাহানা বেগমের তিন সন্তানের মধ্যে ইয়াসিন তৃতীয় সন্তান। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতোম বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ