• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা ও দিল্লি আলোচনা,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৪  : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত উভয়ের অভিন্ন আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়।

বৈঠকের পরে গণমাধ্যমকে ভার্মা বলেন, আগামী দিনে আমরা কীভাবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টিই  বৈঠকে প্রাধান্য পায়। তিনি বলেন, উভয় পক্ষই মূল সমস্যাগুলো মোকাবেলায় নিয়মিত দ্বিপক্ষীয় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তারা সুনির্দিষ্টভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেননি।

ভারত ও বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ড সম্পর্কে ভার্মা উল্লেখ করেন যে, এটি তাদের আলোচনার একটি বিষয় ছিল। এর আগে ২৩ নভেম্বর, ২০২২-এ এফওসি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

গত ২ অক্টোবর ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেন এবং তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ