• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪: ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

ইসরাইল হামলার দায় স্বীকার করে বলেছে, শুক্রবার রাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমুলক পাল্টা হামলা চালানো হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’র উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো প্রচন্ড বেগে কেঁপে ওঠেছে।

শুক্রবার রাতেই ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা বাহিনী।’

যুক্তরাষ্ট্র ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এই হামলার সঙ্গে কোনভাবেই জড়িত নয়।

হোয়াইট হাঊসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেছেন,‘ইসরাইলের আত্মরক্ষার স্বার্থেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এই হামলা গত ১ অক্টোবর ইরানের হামলার পাল্টা জবাব।’

গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরাইলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ