• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

পানি সম্পদ প্রতিমন্ত্রী, ভাঙ্গন কবলিত কুয়াকাটা সমূদ্র সৈকত পরিদর্শন করেন।

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

মনির হাওলাদার  মহিপুর প্রতিনিধিঃভাঙ্গন কবলিত কুয়াকাটা সমূদ্র সৈকত পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম (এমপি) ।পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন কালে বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে পাউবো’র সচিব ও মহাপরিচলকসহ একটি প্রতিনিধি দল নেদারল্যান্ড ভ্রমন করেছেন। সেখানে জনগনের জন্য নদী ও সমুদ্র ভাঙন রোধে যে ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। একইভাবে ওই দেশের প্রযুক্তি ব্যবহার করে টেঁকসই বেড়িবাঁধসহ কুয়াকাটা সৈকত ভাঙ্গন রোধে প্রকল্প নেয়া হবে। শনিবার শেষ বিকালে কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নদী ও সমুদ্রের চারিত্রিক বৈশিষ্ট নির্ণয় করে ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয় পাঠানে হবে। সেখানে সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে একনেকে পাঠানোর হবে। এছাড়া উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়নে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হলেই কুয়াকাটা সৈকত ভাঙ্গন রক্ষার কাজ শুরু হবে। প্রতিমন্ত্রী বলেন সৈকতে অস্থায়ীভাবে দেয়া জিও ব্যাগ ও জিও টিউব ছিল ততদিন সৈকত ভাঙ্গেনি। স্থানীয় মানুষকে সচেতন হবে এগুলো যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।এর আগে প্রতিমন্ত্রী সড়ক পথে কুয়াকাটায় আসেন। এর পর তিনি অস্বাভাবিক জোয়ারের প্রভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত, পরিদর্শন করেন। এসময় পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, পাউরো’র অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী মো.হারুন অর রশীদ, পাউবো’র প্রকল্প পরিচালক (সিইআইপি-১) মোহাম্মদ আলী, পাউবো’র পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কুয়াকাটা সৈকত রক্ষায় ট্যুরিজম ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিমন্ত্রীর সামনেই মানববন্ধন কর্মসুচি পালন করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ