• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪  : শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ. ই. ধর্মপাল বীরাক্কোদি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ  করেছেন।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার্ নিমিত্তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র দপ্ততরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন যে শ্রীলঙ্কায় আগামী ১৪  নভেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগিরই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করেন এবং উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের ওপর জোর দেন।

উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ