• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বানারীপাড়ায় ৪ কেজি গাজাঁসহ এক নারীকে আটক করেছে পুলিশ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়া::

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক কারবারি শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।

৫ই নভেম্বর এক গোপন তথ্যের ভিত্তিতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুনের সঙ্গীয় ফোর্স কৌশলে অভিযান চালিয়ে মহিষাপোতা গ্রামের কথিত মাদক সম্রাট ব্যবসায়ী শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশের অভিযান কালে মাদক কারবারি শাকিলকে না পেলেও তার বাড়ির আশপাশে থেকে বেশকিছু পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি বানারীপাড়া থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক বা মাদক কারবারি যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

এদিকে সচেতন সমাজের প্রশংসায় ভাসছেন থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা ও চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুন। বানারীপাড়ায় সাধারণ মানুষের প্রত্যাশা এধরণের মাদক বিরোধী অভিযান চললে মাদক নামক সামাজিক ব্যাধি নির্মুল করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ