• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

সাতক্ষীরার দেবহাটায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।‌

রিপোর্টার: / ৪০৮ পঠিত
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা শাখার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯নভেম্বর শনিবার সকাল ৯ঘটিকায় সময়ে চাঁদপুর রুহুল আমিন রোজিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা চত্বরে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি ছিলেন, জামায়াত ইসলামী দেবহাটা উপজেলার আমীর মাওঃ ওলিউল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ২৮০জন ছাত্র অংশ গ্রহন করেন। তার মধ্যে ৩০পারা কোরআন প্রতিযোগিতায়, আলিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র নাফিজ ইসতিয়াক ১ম স্থান, হাদিপুর হোসনেয়ারা হাফিজিয়া মাদরাসার ছাত্র ২য় স্থান ও সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র হাবিবুল্লা ৩য় স্থান অধিকার করেন। ২০পাতা কুরআন প্রতিযোগিতায় সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র সালমান ফারসি ১ম স্থান ওবাইবিন কাফ হাফিজিয়া মাদ্রাসা মাঝ পারুলিয়া ছাত্র আতিকুর রহমান ২য় স্থান ও চাঁদপুর রুহুল আমিন রোজিনা মাদরাসা ও এতিম খানার ছাত্র সাকিবুল ইসলাম ৩য় স্থান অধিকার করে। ১০পারা কুরআন প্রতিযোগিতায় হাদিপুর হোসনেয়ারা হাফিজিয়া মাদরাসার ছাত্র তাওফিকুর রহমান ১ম স্থান, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র আবু রায়হান ২য় স্থান, সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ৩য় স্থান অধিকার করেন। অত্র মাদরাসার সম্মানিত মুহতামিম ও হিফজ খানার শিক্ষকগণ বিচারক মন্ডলীরা প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের বিজয়ী রায় চূড়ান্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা আশরাফুজ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ