• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

প্রিয়জনকে হারিয়ে আবেগঘন পোস্ট কঙ্গনার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৭ পঠিত
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বলিউড কুইন ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত আপাতত হিমাচলের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন। আর এরই মধ্যে তার পরিবারে ঘটে গেছে অঘটন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে কঙ্গনার দিদিমা ইন্দ্রাণী ঠাকুর প্রয়াত হন। প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল এ অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিদার সঙ্গে হাসিমুখের ছবি শেয়ার করে একটি নোট পোস্ট করেন কঙ্গনা। এসময় তিনি লেখেন, ‘কাল রাতে আমার দিদা মারা গেছেন। শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি ছিলেন এক অসাধারণ নারী। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ।’ অভিনেত্রী আরও লেখেন,‘দাদুর খুব একটা অসচ্ছলতা না থাকা সত্ত্বেও সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন। সেইসময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’ এরপর কঙ্গনার ভাষ্য, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।’ শেষে তিনি বলেন, ‘যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আজীবন থাকবেন আমাদের মধ্যেই।’ কাছের মানুষকে হারিয়ে কঙ্গনার পরিবারে এখন শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ