• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বার্সার জয়রথ থামিয়ে দিলো সোসিয়েদাদ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বার্সেলোনার সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না হ্যান্সি ফ্লিকের দল। মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়া দলটি হয়ে রইলো বিবর্ণ। বিপরীতে চেনা আঙিনায় দারুণ ফুটবল খেলে ১-০ গোলের জয় তুলে নিলো রিয়াল সোসিয়েদাদ। গত রোববার লা লিগার ম্যাচটিতে সোসিয়েদাদের হয়ে জয়সূচক গোলটি করেন শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। তার অভাব ভালোভাবেই অনুভব করে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। তবে জাল খুঁজে নিতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। এরপর লেভানডোভস্কি জাল খুঁজে নিলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। আক্রমণ-প্রতি আক্রমণের ধারায় ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন বেকার। এই এক গোল নিয়েই বিরতিতে যায় সোসিয়েদাদ। খেলার ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে বদলি নামেন দানি ওলমো। ৫০তম মিনিটে পেদ্রির ক্রসে দূরের পোস্টে কুবার্সির হেড সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ওইয়ারসাবালের শটে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ব্যবধান বাড়তে দেননি ইনাকি পেনা। শেষ দিকে বদলি নামানো হয় গাভি ও পাউ ভিক্তরকে। কিন্তু কিছু করে দেখাতে পারেননি কেউই। ফলে মৌসুমে টানা সাত ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো বার্সেলোনা। এই হারের পরও ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে সোসিয়েদাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ