• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইমরুল কায়েস,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের হয়ে আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না ইমরুল কায়েসকে। আগামী ১৬ নভেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামবেন ইমরুল। এদিন অবসরের ঘোষণা দিবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও। ৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ইমরুলের রান ১৭৯৭। টেস্টে বাংলাদেশের হয়ে ১৭৯৭ রানের মালিক ইমরুল কায়েস সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, কোলকাতায় পিংক বল টেস্টে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচের প্রথম ইনিংসে ৪, পরের ইনিংসে ৫ রানের বেশি করতে পারেননি। ১৬ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের জার্সিতে ঢাকার বিপক্ষে ক্যারিয়ারে সবশেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন ওপেনার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’; এমন এক ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় ইমরুল কায়েস বললেন, ‘আসসালামুআলাইকুম, আমি ইমরুল কায়েস। বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ই নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমি প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ