• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামবে টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আফগান সিরিজে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি। শান্তকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন শান্ত। সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ঐ ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু। ২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি ২-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ