• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

, ২১ নভেম্বর, ২০২৪ () : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার  (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

গত এক যুগের মধ্যে এই প্রথম ‘সশস্ত্র বাহিনী দিবস’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধাানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কুশল  বিনিময় করেছেন।

বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তাঁর আসন গ্রহণের পর প্রধান উপদেষ্টা সেখানে আসেন এবং কুশল বিনিময় করেন।

এর আগে বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩ টার দিকে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল প্রায় পৌনে ৪ টার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাঁকে অভ্যর্থনা জানান।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেল চেয়ারপার্সনের একান্ত সচিবের বরাত দিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর-’২৪)  গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি’র মোট ২৬ জন নেতাকে আমন্ত্রন জানায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ