• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় অর্থ আত্মসাৎ অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মহিব সহ ২০ জনের বিরুদ্ধে মামলা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে সাবেক মন্ত্রী মো.মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নুরুদ্দিন, মো.মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো.লিটন সাউগার, মো.কামাল তালুকদার, বাদল মিয়া, মো.জাকির মৃধা সহ বিশজনকে আসামী করা হয়। মামলা নং ১৫৫৭/২০২৪।

মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহনকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাদা দাবি করে অধিগ্রহনকৃত টাকা উত্তোলন করিয়া দেয়ার প্রস্তাব দেয়। এতে বাদী ও স্বাক্ষীরা রাজি না হলে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায় এবং বাদীকে আটক করে তাহার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরবর্তীতে তাদের ঘরের বরাদ্ধকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভথমির অধিগ্রহনের ৬ কোটি টাকা আসামীরা সকলে মিলে এল এ অফিস হইতে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ মামলার বাদী মো.জুয়েল মৃধা সুষ্ঠ বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ