• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার। চেক প্রতারনা মামলায় ৬ মাসের কারাদন্ড ও ২৩ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ঢাকার যুগ্ন দায়রা জজ ৩য় আদালত। এতে আসামী জাফর হাওলাদার পলাতক রয়েছে। তিনি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের মো. মৌজে আলী হাওলাদারের ছেলে। মামলার বাদী মো.মামুন খান কলাপাড়া পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন পূর্বে বাদী মো.মামুন খান এর কাছ থেকে আসামী জাফর হাওলাদার ব্যবসা করার জন্য ২২ লাক্ষ ৬০ হাজার টাকা ধার নেয়। সময় মত টাকা পরিশোধ না করায় ১৪.১১.২০২১ ইং তারিখ মো.মামুন খান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সি.আর মামলা নং-১০১২/২০২১। আদালত ১৮/০৪/২০২৪ তারিখে ২৩ লক্ষ টাকা অর্থদন্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে মো.জাফর হাওলাদারের বিরুদ্ধে রায় প্রদান করেন।

বাদী মামুন খান বলেন, ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করছেনা। আসামীকে দ্রুত গ্রেফতার করে আদালতের রায় কার্যকরের জোর দাবী জানান।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ