• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৪ (ক্রাইম বাংলা ) : জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ২৮ রানে হারিয়েছে শ্রীলংকাকে।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ।

দলের পক্ষে সাদিয়া আকতার ২৫ বলে ৩১, আফিয়া আশিমা ২৫, সুমাইয়া আকতার ২৪ ও মোসাম্মত ইভা ১৮ রান করেন। শ্রীলংকার রাশম্মিকা সিওয়ানডি ২৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ব্যাট হাতে লংকানদের পক্ষে ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন সানজানা কাভিন্দি।

বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন স্পিনার সুমাইয়া আকতার। ২ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন নিশিতা আকতার নিশি ও ফারজানা ইয়াসমিন। ১৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিশি।

বাংলাদেশ পুরুষ জাতীয় দলের মত বিজয় দিবসের দিনে জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল।

আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ