• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন রশিদ খান,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কাবুল, ১৬ ডিসেম্বর ২০২৪ (ক্রাইম বাংলা ) : প্রায় চার বছর পর প্রথমবারের মত আফগানিস্তান টেস্ট দলে ফিরেছেন তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আজ টেস্ট দল ঘোষনা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে অন্তর্ভূক্ত হয়েছেন রশিদ খান।

২৬ বছর বয়সী রশিদ পিঠের ইনজুরির কারনে আফগানিস্তানের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারেননি। দীর্ঘদিনের এই ইনজুরির কারনে এ বছরের শুরুতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়েছিল।

সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখিল বলেছেন, ‘রশিদ খানের টেস্ট দলে ফেরা লাল বলের ক্রিকেটে আমাদের এগিয়ে যাবার ইঙ্গিতই দিচ্ছে। আশা করছি পুরো দল ভাল একটি পারফরমেন্স উপহার দিবে।’

ওয়ানডে ও টি২০ দলের নিয়মিত সদস্য বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতাল প্রথমবারের মত টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।
টেস্ট দলের নেতৃত্ব দিবেন হাশমতুল্লাহ শাহিদী।

স্কোয়াড : হাশমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখাইল, আসফার জাজাই, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতুল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রেহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জারদান, ফরিদ আহমেদ মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ