• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভোলার বোরহানউদ্দিনে পৌর যুবদলের মতবিনিময় সভা জনসভায় পরিনত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

আরিফ পণ্ডিত :

আওয়ামীলীগ থেকে প্রতিশোধ নেব ভোটের মাধ্যমে। তারা অনেকেই আমাদের সামনে দিয়ে চলা ফেরা করছেন। আমরা কিছুই বলি না। অথচ ৫ই আগস্টের আগেও আমরা রাস্তায় বের হতে পারি নাই। নিজের বসতঘরে ঘুমাতে পারি নাই। আওয়ামীলীগ নেতারা মামলা,হামলা দিয়ে ঘরে থাকতে দেয় নাই। রাতে পুলিশের ভয়ে ঘরে থাকতে পারি নাই। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি,একটু ঘুমানোর জন্য।

১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বোরহানউদ্দিন পৌর ৭নং ওয়ার্ড যুবদলের আয়োজন মতবিনিময় সভায় সভাপতি মামুন খাঁন এর সভাপতিত্বে পৌর যুবদলের সদস্য সচীব আবু জাফর মৃধা এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমাদের মাটি ও মানুষের নেতা, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও আমারা প্রতিহিংসার রাজনীতি করি না। এজন্যই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে,মামলা করেও এখন আমাদের সামনে দিয়ে শান্তিপূর্ণ ভাবে ঘুরে বেড়ায়।

আবু জাফর মৃধা আরো বলেন, আমাদে প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আলী আজম মুকুল এর নির্দেশে নিজ নির্বাচনী এলাকায় বোরহানউদ্দিনের মাটিতে পা রাখতে দেয় নি। লঞ্চ ঘাটের কাছে ভীড়তে দেয় নি। আমরা ইতিহাস ভুলি নাই। ইতিহাস কথা বলে। ইতিহাস চরম প্রতিশোধ নেয়। আজ তারা কোথায়!

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব মাতাব্বর, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি,থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আমিন হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর, যুগ্ম আহ্বায়ক রাজীব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, পৌর ৭ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করে বোরহানউদ্দিন ও দৌলতখানের জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্যে কাজ করতে হবে। আওয়ামী দুঃশাসনের কবল থেকে পথে ফিরে আনতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ