• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

কক্সবাজারে নারী লাশ হাসপাতালে রেখে পালানোর সময় বাড়ির মালিক আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭০ পঠিত
আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন ।।

কক্সবাজারের চকরিয়ায় হাসপাতালে এক নারীর লাশ ফেলে পালানোর সময় নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল থেকে নারীর লাশ উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক নুরুল আলম সিকদার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নুরুন্নবীর ছেলে।

জানা যায়, বিকালে নুরুল আলম সিকদার নামে এক ব্যক্তি রুমানা আক্তার (২৫) নামে এক নারীর লাশ নিয়ে হাসপাতালে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় নারীর লাশ নিয়ে আসা নুরুল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তার ভাড়াটিয়া বাসায় ওই নারী ভাড়া থাকতেন। হাসপাতালের রেজিস্ট্রারে ওই নারীর নাম রোমানা, প্রযত্নে সাদ্দাম ড্রাইভার, ঠিকানা কালুর দোকান, কক্সবাজার লেখা রয়েছে।

প্রাথমিকভাবে ওই নারীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া জানান, রামু উপজেলার ছাদেরঘোনা এলাকার বাড়িওয়ালা নুরুল আলম সিকদারের ভাড়াটিয়া ছিল রুমানা। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রেফার করেন চট্টগ্রাম হাসপাতালে। চট্টগ্রামে নেয়ার পথে আশংকাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ