• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোর ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর, ২০২৪ দৈনিক ক্রাইম বাংলা : চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কনটেইনার ডিপো পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সম্পাদিত পাবলিক টেন্ডারবিহীন ‘গোপন চুক্তি’ বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বাংলামার্ক করপোরেশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এই আইনি নোটিশ পাঠান তিনি।

এতে বলা হয়, বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বন্দর নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ওই নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেইনার টার্মিনালসমূহের পরিচালনার ক্ষেত্রে দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতিসত্বর বাতিল চাওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ