• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র।। এবার বিএনপি নেতার বাসায় চুরি,,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৬৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র। এবার কলাপাড়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় হানা দিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। সোমবার রাত ৮ টার দিকে পৌর শহরের নাইয়া পট্টি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি, ওয়্যারড্রব ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
এ বিষয় সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার ও আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিংগরিয়া এলাকার বাসায় দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে, চোর আতংকে রয়েছে এলঅকার মানুষ।
এ বিষয় কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ